হিটলারের শৈশবকাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হিটলারের শৈশবকাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃ হিটলারের শৈশবকাল

১৯১৮, ১০ নভেম্বর, সন্ধ্যা,


১ম বিশ্বযুদ্ধের শেষ দিন।


পাসওয়াক হাসপাতাল। যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা দূরে বলে তা শত্রুর আর্টিলারির আঘাত থেকে রক্ষা পেয়েছে। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। চারদিকে আহত সৈনিকের আর্তনাদ। কিন্তু এরই মাঝে একটি খবর হাসপাতালের পরিবেশকে আরও গুমট করে দেয়। এক সৈনিক থেকে আরেক সৈনিক, এভাবে বাতাসের বেগে ছড়িয়ে পরে সেই খবর। হাসপাতালের বৃদ্ধ পুরোহিত, খবরটি শুনতে পায়। তার আর তর সয় না।