দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে হলে আগে ১ম বিশ্বযুদ্ধ সম্পর্কে
কটি কথা বলে নেওয়া জরুরি। কেননা ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধ পরস্পরের
সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটিকে ছাড়া আরেকটির আলোচনা প্রায় অসম্ভব।
ত্রিপক্ষীয় আঁতাতঃ
১৯০৭ সালে যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে আঁতাতটি গড়ে উঠে। এই আঁতাত ত্রিপক্ষীয় মিত্রজোট কিংবা শুধুমাত্র মিত্রশক্তি নামেও পরিচিত। আঁতাত গঠনের পূর্ব থেকেই ফ্রান্স-রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। ১৯০৭ সালে যুক্তরাজ্য এতে যোগদান করে। অন্যদিকে ইটালি জার্মানীর পক্ষ অবলম্বন করলেও ত্রিপক্ষীয় আঁতাত গঠনের কয়েক বছরের মধ্যে ফ্রান্সের সাথে চুক্তি করে বসে। এতে ইতালীয়-জার্মান সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব পরে, যার ফলশ্রুতিতে ইটালি ১ম বিশ্বযুদ্ধে জার্মানীর বিরুদ্ধে লড়াই করে।